• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের ‘ত্রিভুজ প্রেম’

প্রধান প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

Views: 0

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও সতীর্থের সঙ্গে সম্পর্কের জল্পনা-কল্পনাকে কেন্দ্র করে চলা তীব্র সমালোচনার মধ্যেও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সহ-অধিনায়ক আশলি গার্ডনারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নানা বিতর্কের পরও ২৯ বছর বয়সী এই অলরাউন্ডারকে তার নেতৃত্ব ধরে রাখার সবুজসংকেত দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।-খবর তোলপাড়।

সম্প্রতি গার্ডনারের স্ত্রী মনিকা রাইট অভিযোগ তোলেন যে, সতীর্থ জর্জিয়া ভলের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন গার্ডনার। একই সঙ্গে এমন নৈতিক বিশৃঙ্খলার পরও সিএ কোনো প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে গার্ডনারকে নেতৃত্ব পদে বহাল রাখায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মনিকা। এরপরই ক্রিকেটপাড়ায় এ নিয়ে তোলপাড় শুরু হয়।

ডারউইনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ নিশ্চিত করেন যে, গত বোর্ড সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
গ্রিনবার্গ বলেন, ‘বোর্ড সভায় বিষয়টি উত্থাপিত হলে বিস্তারিত আপডেট দেওয়া হয়। ক্রিকেট বোর্ড সহ-অধিনায়ক হিসেবে আশের ভূমিকার প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন প্রকাশ করেছে। ড্রেসিংরুম ও নেতৃত্বে তার অবদানকে আমরা অত্যন্ত উচ্চ মর্যাদায় দেখি।’

তিনি আরো জানান, বিষয়টি প্রকাশ্যে আসার আগেই গার্ডনার ও ভলের সম্পর্কের ব্যাপারে অবগত ছিল সিএ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের ‘রেসপেক্ট অ্যাট ওয়ার্ক’ নীতিমালায় কিছু নতুন পরিবর্তন ও নিয়ম যুক্ত করেছে বোর্ড, যাতে সম্পর্কের কারণে দলে কোনো স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি না হয়।

যদিও অজি নারী ক্রিকেট দলের নিয়ম অনুযায়ী সহ-অধিনায়কের দল নির্বাচনে কোনো প্রত্যক্ষ ভূমিকা থাকে না, তবু কোনো প্রকার পক্ষপাতের গুঞ্জন এড়াতে গার্ডনারকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে ভলের স্কোয়াডে বা একাদশে সুযোগ পাওয়া সংক্রান্ত কোনো আলোচনাতেই অংশ নিতে পারবেন না গার্ডনার।

উচ্চমানের পেশাদার ক্রিকেট পরিবেশ বজায় রাখার বিষয়ে গ্রিনবার্গ বলেন, ‘খেলাধুলার এমন হাই-পারফরম্যান্স পরিবেশে কিভাবে উদ্ভূত পরিস্থিতি সামলাতে হয়, সে বিষয়ে আমরা প্রতিনিয়ত শিখছি। আমাদের নীতিগুলো যেন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, আমরা সেটাই নিশ্চিত করেছি।
ব্যক্তিগত বিষয়টি বাদ দিলে বোর্ডের শুরু থেকেই আশের প্রতি পূর্ণ সমর্থন ছিল এবং এখনো আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর