• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

আটোয়ারীতে তাফসিরুল কোরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

প্রধান প্রতিবেদক:
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

Views: 0

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের ‘ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং’ এর উদ্যোগে এবং রাখালদেবী তরুণ সমাজের সহযোগিতায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। –খবর সংবাদদাতা, আটোয়ারী (পঞ্চগড়)।

শনিবার (৩ অক্টোবর) বাদ আছর থেকে বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিস্তীর্ণ মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও মিডিয়া ব্যক্তিত্ব এবং লন্ডনের দি লন্ডন ইস্ট জামে মসজিদের সাবেক খতিব আল্লামা তারেক মনোয়ার। মাদ্রাসার সদস্য আলহাজ্ব মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং হাফেজ মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পঞ্চগড় জেলার প্রচার সম্পাদক মাওলানা এম.আবু সাঈদ বয়ান পেশ করেন।

বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ঈমান, আমল, তাকওয়া, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এর আগে মাহফিলের মঞ্চে মাদ্রাসার নূরানী বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী যথাক্রমে মোছাঃ সাদিয়া জাহান (১১)ও মোছাঃ রিফা আক্তার (১২) ইংরেজি ভাষায় বক্তব্য প্রদান করে দর্শক-শ্রোতাদেরকে তাক লাগিয়ে দিয়েছেন।

মাহফিল অনুষ্ঠানে মাদ্রাসাটিকে একটি আধুনিক মাদ্রাসা হিসেবে রুপান্তরের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও আলোয়াখোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তেিৈহদুল ইসলাম ও মুহতামিম হাফেজ মোঃ শাহাজাহান আলী। বক্তারা বলেন, স্থানীয় মানুষের সহযোগিতা ছাড়াও প্রতিষ্ঠানটি পরিচালনায় বড় ধরণের অবদান রাখছেন, এই এলাকারই কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ মাজেদুল ইসলাম (সুমন) ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোঃ শহীদুল ইসলাম (সুগম)। বক্তারা বলেন, এ মাদরাসায় দ্বীনি শিক্ষা সহ সাধারণ সকল বিষয়ের দক্ষ শিক্ষক দ্বারা পাঠ দান করা হয়।

মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল কোরআন হিফজ সম্পন্নকারী আট জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্র্রদান। আয়োজকরা বলেন, পবিত্র কোরআন মুখস্ত করে হাফেজ হওয়া একজন শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গৌরবের বিষয়। এসব শিক্ষার্থী ভবিষ্যতে সমাজে দ্বীনি শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। পরে দেশ,জাতি,মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মাদ্রাসায় সহযোগিতায় অংশগ্রহণকারী এবং সকল মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর