• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ইরানের সঙ্গে যুদ্ধে ১০০ মার্কিন সেনা আহত জানালো পেন্টাগন

প্রধান প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

Views: 3

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে গত দুই সপ্তাহে প্রায় ১০০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এ তথ্য নিশ্চিত করেন।-খবর তোলপাড়।

দ্য গার্ডিয়ান ও সিএনএনের খবরে বলা হয়, পেন্টাগনের মার্কিন সেনা আহত হওয়ার তথ্য গোপন করার অভিযোগ অস্বীকার করে শন পার্নেল বলেন, ‘আহতদের সিংহভাগই কেবল সামান্য আঘাত পেয়েছেন এবং ৯৬ শতাংশ ইতিমধ্যে কাজে ফিরেছেন।’ নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের জবাবে পার্নেল এ কথা বলেন।

ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন সেনাদের আহত হওয়ার পরিসংখ্যান জানানোর পাশাপাশি জর্ডানে ইরানি হামলায় আরো দুজন মার্কিন সেনা নিহতের খবরও জানিয়েছে পেন্টাগন। ১৯ জুলাই জয়েন্ট বেস অ্যান্ড্রজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্ডানে নিহত ওই দুই সেনার বিষয়ে কথা বলেন।

এদিকে কুয়েত, বাহরাইন এবং জর্ডান হামলা প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে বলে জানিয়েছে। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলের বিভিন্ন স্থাপনায় বিপুলসংখ্যক মার্কিন সেনা আহত হওয়ায় ইরানের প্রতিশোধমূলক হামলাগুলো আরো বেশি তদন্তের আওতায় আসবে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইন ও কুয়েতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি রাডার স্থাপনাসহ মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। এদিকে, হরমুজ প্রণালিতে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এর ফলে এর নাবিকরা জাহাজটি ছেড়ে একটি লাইফবোটে পালাতে বাধ্য হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর