• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

উলিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা শীর্ষক এ্যাডভোকেসি ক্যাম্পেইন

প্রধান প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
oplus_2

Views: 3

আব্দুল মালেক উলিপুর:

কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি একশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং পৌরসভার বর্জ্য ও পলিথিন ব্যবস্থাপনা বিষয়ে “উলিপুর পৌরসভা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির” ভূমিকা শীর্ষক এ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় উলিপুর পৌরসভার কনফারেন্স রুমে নারী এ্যাসোসিয়েট ফর বিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ-নারী’র বাস্তবায়নে, ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ডের অর্থায়নে, সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহযোগিতা অনুষ্ঠিত এ্যাডভোকেসি ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন, নারী’র নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শৈলেন্দ্র নাথ রায়, কার্য সরকারী গোলাম মোস্তফা, হিসাব সহকারি রোস্তম প্রামানিক, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আল ফয়সাল রানু, প্রান্তিক এগ্রো’র ই ডি মারুফ আহমেদ, নারী নেত্রী হাজেরা বেগম লাকী, বিপ্লব প্রমূখ। এ সময় পৌর স্টাফ সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মাহবুবুল আলম তার বক্তব্যে বলেন, পৌরসভার বর্জ্য ও পলিথিন এখন আর শুধু পরিচ্ছন্নতার সমস্যা নয়, এটি একটি বড় দুর্যোগের কারণ। আমাদের ড্রেনগুলো যখন পলিথিনে বন্ধ হয়ে যায়, তখন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই জলাবদ্ধতা আমাদের জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য দুর্যোগ ডেকে আনে।

তিনি আরো বলেন, পৌর এলাকায় পলিথিনের ব্যবহার হ্রাসে আমরা সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। পৌর শহরের বর্জ্য সংগ্রহ ও পৃথকীকরণের একটি টেকসই মডেল তৈরির উদ্যোগ নেয়া হবে। তবে পৌরসভা একা এই কাজ করতে পারবে না। নাগরিকদের অংশগ্রহণ ছাড়া কোনো বর্জ্য ব্যবস্থাপনাই সফল হবে না। আসুন আমরা পলিথিনকে ‘না’ বলি, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি এবং পরিচ্ছন্ন উলিপুর গড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর