• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামের রাজারহাটে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

Views: 1

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাটে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চলাচল সহজ করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের উদ্যোগে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরিফ আহম্মেদ ও উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবীর আদিলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিবন্ধী ও অসহায় মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

হুইলচেয়ার পেয়ে শিশুদের মধ্যে আনন্দ দেখা যায়। পরিবারের সদস্যরা জানান, আগে সন্তানদের কোলে বা অন্যের সহযোগিতায় চলাচল করতে হতো। হুইলচেয়ার পাওয়ায় তাদের চলাফেরা অনেক সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর