Views: 0

পিএম সৈকত:
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসায় শুক্রবার(১৪আগস্ট) সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪ টা পয়ন্ত। সভাপতি ও সম্পাদক সহ মোট ১৯ টি পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪০ টি বুধে জেলার ৯ উপজেলার মোট ৪৫১৮ জন ভোটার ভোটদানে অংশ নিবেন।
নির্বাচন কমিশনার ডাক্তার মাহফুজার রহমান মজনু জানান, সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট উৎসব চলছে। জেলার শ্রমিকদের মধ্যে ঈদের আনন্দ বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নানান পেশার লোকজন পর্যবেক্ষণ করছেন।
জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সহ সম্পাদক ছামসুজামান ছামসু, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু, কুড়িগ্রাম মটর মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান বকশী সহ বিভিন্ন মিডিয়ার লোকজন ভোট উৎসব পর্যবেক্ষণ করছেন। প্রার্থীদের প্রত্যাশা দিনভর শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।।