• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হস্তান্তরের অপেক্ষায় প্রহর গুনছে কুড়িগ্রাম জেলা পরিষদ শিশুপার্ক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার এমপিদের নম্বর হ্যাক করে ৫০ হাজার টাকা দাবি, সংসদে সতর্ক করলেন চিফ হুইপ এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী উলিপুরে ২২৫ কেজি পোনা মাছ অবমুক্ত ও বিতরণ কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর “নিরপরাধ বিডিআর সদস্য চাকরিচ্যুত হননি, পুনর্বহালের সুযোগ নেই” নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার কমিটিতে সভাপতি ফারুক হোসেন, সম্পাদক বেলাল ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছে না তারেক রহমান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কোয়ালিটি ফিডস ও কোয়ালিটি একোয়াব্রীডসের খামারি সেবা কেন্দ্রের উদ্বোধন

প্রধান প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

Views: 3

পিএম সৈকত:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাণিসম্পদ ও মৎস্য খামারিদের আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে কোয়ালিটি ফিডস লিমিটেড ও কোয়ালিটি একোয়াব্রীডস লিমিটেডের উদ্যোগে একটি খামারি সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় উপজেলার রাজারহাট বাজার সংলগ্ন শান্তিনগর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা কেন্দ্রটির উদ্বোধন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক।

অনুষ্ঠানে ডা. আশরাফুজ্জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাজারহাট ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. হামিদুল ইসলাম (লেবু)।

এসময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, কোয়ালিটি ফিডস লিমিটেডের সেক্টর ইনচার্জ মো. আশরাফুজ্জামান, জোনাল ইনচার্জ মো. রেজাউল করিম, রিজিওনাল ইনচার্জ ডা. মো. মাহফুজুন্নবী, কোয়ালিটি একোয়াব্রীডস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম, মৎস্য খামারি আব্দুল জব্বার এবং লোকমান আলী মেম্বারসহ স্থানীয় খামারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বক্তারা বলেন, খামারি সেবা কেন্দ্রের মাধ্যমে স্থানীয় মাছ চাষিদের উন্নতমানের মাছের পোনা, মানসম্মত খাদ্য, প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও আধুনিক চাষাবাদ বিষয়ে নিয়মিত সহায়তা প্রদান করা হবে। এর ফলে উৎপাদন বৃদ্ধি, খামার ব্যবস্থাপনার উন্নয়ন এবং খামারিদের অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য খামারি, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর