• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটার এলাকা বদল ও নতুন নিবন্ধনের শেষ সময় ৩১ অক্টোবর ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৫৬ জেলায় আবেদন গ্রহণ শুরু ১ নভেম্বর রাশেদ খাঁনকে ‘পাল্টা জবাব’ দিলেন খালিদুজ্জামানের খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড প্রতিবন্ধীদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগের আশ্বাস বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফসলি জমির মাটি চুরি ও খামার ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও ও থানায় মামলা কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত-৫ মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াল বাংলাদেশ সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী শারদীয় দুর্গোৎসবে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার আহ্বান রাষ্ট্রপতির
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

Views: 1

আন্তর্জাতিক হকিতে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী দল। চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। জমকালো সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি।

পুরো টুর্নামেন্টজুড়েই দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল ছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা।-খবর তোলপাড়।

টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে যৌথভাবে টপ স্কোরার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন বাংলাদেশের শারিকা সাফা রিমন। গোল করার দক্ষতায় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

চ্যালেঞ্জার গ্রুপে এমন ঐতিহাসিক সাফল্যের জন্য বাংলাদেশ হকি দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।


এই বিভাগের আরও খবর