• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটার এলাকা বদল ও নতুন নিবন্ধনের শেষ সময় ৩১ অক্টোবর ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৫৬ জেলায় আবেদন গ্রহণ শুরু ১ নভেম্বর রাশেদ খাঁনকে ‘পাল্টা জবাব’ দিলেন খালিদুজ্জামানের খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড প্রতিবন্ধীদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগের আশ্বাস বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফসলি জমির মাটি চুরি ও খামার ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও ও থানায় মামলা কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত-৫ মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াল বাংলাদেশ সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী শারদীয় দুর্গোৎসবে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার আহ্বান রাষ্ট্রপতির
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

Views: 1

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট- টগরাইহাট রেলস্টেশনের মাঝখানে দিনোবাজারের পূর্ব দিকে জয় নার্সারির সামনে শার্টল ট্রেনের ধাক্কায় একটি গরুর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় জয় নার্সারির সামনে বাজেমুজরাই নিবাসী বাবু মিস্ত্রী তার পালিত গর্ভবতী (গাভী) গরুকে ঘাস খাওয়াচ্ছিলো। হঠাৎ কুড়িগ্রামে বিলম্বে প্রবেশের সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের শাটল ট্রেন দেখে তিনি তড়িঘড়ি করে রেলিংয়ের অপর দিকে গরুকে টেনে আনেন।

গরুটি রেললাইন পাড় হলেও নিরাপদ দুরত্বে না আসায় ট্রেনের ধাক্কায় গাভীটি ছিটকে পড়ে। গরুর মালিকও বাবু মিস্ত্রীর কিছু হয়নি। ট্রেন যাওয়া পরে এলাকাবাসী ঘটনাস্থলে এসে দেখেন গরুটি ছটপট করতে করতে মারা যায়। গরুর মৃত্যুতে বাবু মিস্ত্রী কান্নায় ভেঙে পড়েন।

উল্লেখ্য বর্তমান কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যথাসময়ে চলাচল করে না। মঙ্গলবার ছাড়া প্রায় দিনই সিডিউল বিপর্যয় হচ্ছে বলে রাজারহাট রেল স্টেশনের স্টেশন মাস্টার সুমন মিয়া জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর