• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

তিস্তার ভাঙন ঠেকাতে রাজারহাটে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক

প্রধান প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

Views: 3

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ ও চর তৈয়বখাঁসহ বিভিন্ন এলাকায় তিস্তা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সরেজমিনে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি তিস্তা নদীর ভয়াবহ ভাঙনের দৃশ্য দেখে হতবিহ্বল হয়ে পড়েন।

পরিদর্শন শেষে নদীভাঙনের করাল গ্রাস থেকে জনপদ, ফসলি জমি ও মানুষের বসতভিটা রক্ষায় বিদ্যানন্দ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও আলোকিতি রাজারহাট এর উপদেষ্টা অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলামসহ কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর