
উজ্জ্বল রায়, নড়াইল :
নড়াইলে চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার। নড়াইল পৌরসভার চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, বিপুল পরিমাণ নগদ টাকা, মাদক সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার। সোমবার (১৪ সেপ্টেম্বর) নড়াইল পৌরসভার আলাদাত পুর চিত্রা নদীর পাড়ে গোয়েন্দা পুলিশ ডিবি (ওসি) আলাউদ্দীন মিলন নেতৃত্বে দুপুরে একটি দল নদীর পারে যায়।এ সময় আটককৃত ব্যক্তিরা পুলিশকে অস্ত্র দেখিয়ে,ভিতরে প্রবেশ করতে নিষেধ করে।
এ সময় খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, ডিবি (ওসি) আলাউদ্দীন মিলন, নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি) অজয় কুমার কুন্ডুসহ আলাদাতপুর প্রেম কর্নার নদীর পাড়ের চার পাশ ঘিরে, ভরাশুলা গ্রামের সৈয়দ ওলিয়ার রহনানের ছেলে হিরো, লোহগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের কোটাকোল গ্রামের আতিয়ার মোল্লার ছেলে ইকবাল হোসেন মোল্লা ও সিমাখালী গ্রামের ইউনুছ শরিফের ছেলে সালমান শরিফকে গ্রেফতার করে।
এসময় নদীর পাড়ে তৈরী করা রহস্যময় ঝুপড়ি ঘর তল্লাশি করে ৫ বোতল বিদেশি মদের খালি বোতল, সেভেন গিয়ার চাকুসহ দেশীয় অস্ত্র,আসামিদের তল্লাশি করে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট বিক্রি করা ৫৯ হাজার ৫শ টাকা ইয়াবা সেবনের সরঞ্জাম ও প্রাইভেটকারসহ ৩ জন গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ ডিবি। গোয়েন্দা পুলিশ ডিবি (ওসি) আলাউদ্দীন মিলন ও নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।
প্রধান সম্পাদক
দিপালী রানী রায়
সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত;
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ফার্মগেট ঢাকা(অফিস) ও কলেজ রোড রাজারহাট থেকে প্রকাশিত । যোগাযোগ: বার্তা বিভাগ- ০১৭৩৭-১৬৯৪৬৩, বিজ্ঞাপন ও সম্পাদকীয় বিভাগ-০১৩০৩০৩৩৩৭১, ই-মেইল- নিউজ: dailytolpernews@gmail.com বিজ্ঞাপন: prohalad@gmail.com
Copyright © 2026 dailytolper. All rights reserved.