• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াল বাংলাদেশ সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী শারদীয় দুর্গোৎসবে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার আহ্বান রাষ্ট্রপতির ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় নিরাপদে উৎসব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর স্পেন ফুটবল ফেডারেশনকে জরিমানা করল ফিফা এক আসনেই ৭০ মনোনয়ন ফরম বিক্রি করল বিএনপি কুড়িগ্রামে দৈনিক কালবেলার ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু ‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন, ত্যাগী কর্মীরা মরে যাক’-কুড়িগ্রামে ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল দুর্গামন্ডপ পরিদর্শন করলেন কুড়িগ্রামের রাজারহাট ইউএনও তানজিলা তাসনিম
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

নবম জাতীয় পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬

Views: 2

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখন সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে সম্ভাব্য নবম জাতীয় বেতন কাঠামো। স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম বেতন স্কেল কার্যকর হওয়ার পর ২০১৫ সাল পর্যন্ত দেশে মোট আটবার নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে।-খবর তোলপাড়।

প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর নতুন বেতন কাঠামো প্রণয়নের কথা থাকলেও মহামারি পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে সেই প্রক্রিয়া পিছিয়ে যায়।

২০২৬ সালে এসে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও জোরালো আলোচনা শুরু হয়েছে সরকারি মহলে।

বছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে নবম পে স্কেল নিয়ে আগ্রহ ও প্রত্যাশা বেড়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ বিষয়ে গঠিত ১০ সদস্যের একটি বিশেষ কমিটি বিভিন্ন সুপারিশ বিশ্লেষণ করে চূড়ান্ত মতামত তৈরির কাজ করছে।

প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ (গ্রেড অনুযায়ী তালিকা)

নিচে ২০২৬ সালের প্রস্তাবিত জাতীয় বেতন স্কেলের একটি পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো, যা সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে:

গ্রেড বেতন স্কেল (টাকা)

০১ ১,৬০,০০০/- টাকা (নির্ধারিত)

০২ ১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা

০৩ ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা

০৪ ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা

০৫ ৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা

০৬ ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা

০৭ ৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা

০৮ ৪৭,২০০ – ১,১৩,৭০০ টাকা

০৯ ৪৫,১০০ – ১,০৮,৮০০ টাকা

১০ ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা

১১ ২৫,০০০ – ৬০,৫০০ টাকা

১২ ২৪,৩০০ – ৫৮,৭০০ টাকা

১৩ ২৪,০০০ – ৫৮,০০০ টাকা

১৪ ২৩,৫০০ – ৫৬,৮০০ টাকা

১৫ ২২,৮০০ – ৫৫,২০০ টাকা

১৬ ২১,৯০০ – ৫২,৯০০ টাকা

১৭ ২১,৪০০ – ৫১,৯০০ টাকা

১৮ ২১,০০০ – ৫০,৯০০ টাকা

১৯ ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা

২০ ২০,০০০ – ৪৮,৪০০ টাকা

বি:দ্র: এটি একটি প্রস্তাবিত তালিকা মাত্র। সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হলে সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে।


এই বিভাগের আরও খবর