• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল রাজারহাটের বিজিবি সদস্যের

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

Views: 0

বগুড়ার মোকামতলা-রংপুর মহাসড়কে ট্রাকের চাপায় রফিকুল ইসলাম (৩৫) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে মোকামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্তাপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন।-সংবাদদাতা, বগুড়া।

জানা গেছে, ছুটিতে দুই বিজিবি সদস্য নওগাঁ থেকে কুড়িগ্রামে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে তারা মোকামতলা এলাকায় কিছু সময়ের জন্য থামেন। পরে সড়ক পার হওয়ার সময় বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক রফিকুলকে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর সেখানে স্থানীয়দের ভিড় জমে যায়।

মোকামতলা ট্রাফিক ফাঁড়ির সার্জেন্ট বুলবুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে। পরে সেটি মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর