Views: 0

স্পোর্টস ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।
প্রসঙ্গত, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মাশরাফি বিন মর্তুজা। দলটির সাবেক সংসদ সদস্য ও নেতাদের অনেকে বিদেশে চলে গেলেও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দেশেই অবস্থান করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নীরব ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার পাশাপাশি মাশরাফি সবার কাছে ‘দ্য ক্যাপ্টেন’ হিসেবেও পরিচিত ছিলেন। ফলে আন্দোলনের সময় তার নীরব থাকাকে সহজভাবে নেননি ভক্তদের একটি অংশ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
তবে আন্দোলনের সময় নিজের নীরব ভূমিকার কারণ নিয়ে পরবর্তী সময়ে মুখ খুলেছেন মাশরাফি বিন মর্তুজা। কেন তিনি সে সময় নীরব ছিলেন, সে বিষয়ে নিজের অবস্থানও তুলে ধরেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।