• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটার এলাকা বদল ও নতুন নিবন্ধনের শেষ সময় ৩১ অক্টোবর ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৫৬ জেলায় আবেদন গ্রহণ শুরু ১ নভেম্বর রাশেদ খাঁনকে ‘পাল্টা জবাব’ দিলেন খালিদুজ্জামানের খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড প্রতিবন্ধীদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগের আশ্বাস বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফসলি জমির মাটি চুরি ও খামার ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও ও থানায় মামলা কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত-৫ মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াল বাংলাদেশ সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী শারদীয় দুর্গোৎসবে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার আহ্বান রাষ্ট্রপতির
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ভারত ছাড়ার ঘোষণা মান্দানা কারিমির

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬

Views: 0

 

মানসিক চাপ, নিরাপত্তা শঙ্কা আর নতুন ভবিষ্যতের খোঁজ, ১৬ বছর থাকার পর ভারত ছাড়ার ঘোষণা দিলেন ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী মান্দানা কারিমি। স্যোশাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও ভাগ করে তিনি বলেন, ‘ভারতকে বিদায় জানাতে হবে, কোনও দিন ভাবিনি।’ সম্প্রতি আমেরিকা ও ইরানের সংঘাতের মধ্যে নিজের দেশ ইরানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মন্দনা। –বিনোদন তোলপাড়।

এক অনুরাগীর প্রশ্নের উত্তরে তিনি জানান, ইরানে পরিস্থিতি আরও কঠোর হয়ে উঠেছে। রাস্তায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বেড়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে এবং ইন্টারনেট পরিষেবা বারবার বন্ধ করে দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো, মন্দনা করিমি জানিয়েছেন যে, প্রায় ১০ বছর ধরে তার উপর ইরানে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে।

ফলে তিনি চাইলে নিজের দেশেও ফিরতে পারেন না। এই অবস্থায় ভারত ছাড়ার সিদ্ধান্ত তার জীবনের অনিশ্চয়তা এনে দিয়েছে বলে মত তার। তবে ভারত ছেড়ে তিনি কোন দেশে যাচ্ছেন, তা জানাননি। ভারত তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

এখানে তিনি শুধু অভিনেত্রী নয়, একজন নারী ও শিল্পী হিসাবেও নিজেকে নতুন ভাবে গড়ে তুলেছেন। তাই ভারতের প্রতি রয়েছে কৃতজ্ঞতা। ‘বিগ বস ৯’-এ যোগ দিয়ে পরিচিতি পান মন্দনা। গত কয়েক বছর ধরে বলিউড থেকে অনেকটাই দূরে ছিলেন। তবু ভারতকে তিনি সবসময় নিজের দ্বিতীয় বাড়ি বলেই মনে রাখবেন বলে জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর