• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের শূন্য রেখায় বাকশূন্য ৯জনের অনিশ্চয়তার জীবন রাজারহাটে বৃক্ষরোপণ করলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ নতুন উদ্যোক্তা উদ্যোগে সাড়া, দেশীয় ছোট মাছ এখন ‘রেডি টু কুক’ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে বড় পরিবর্তন প্রথম স্ত্রীর মর্যাদার দাবীতে যুবকের বাড়িতে অনশনে এইচএসসি পরীক্ষার্থী কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু পতাকা বৈঠকে সমাধান হয়নি, সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানুর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে কুড়িগ্রামে ঈদুল আজহার ঈদের নামাজ আদায়

প্রধান প্রতিবেদক:
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

 

 

হুমায়ুন কবির সূর্য:

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে কুড়িগ্রামে পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার ফুলবাড়ী উপজেলাসহ পাঁচ উপজেলার সাত গ্রা‌মে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে নির্ধারিত ঈদগাহ মাঠগুলোতে সহস্রা‌ধিক মুস‌ল্লি ঈদের জামাতে অংশগ্রহন করেছেন বলে কুড়িগ্রাম ‌জেলা পু‌লি‌শের বি‌শেষ শাখা (‌ডিএস‌বি) সূত্র জানিয়েছেন।

এদিকে বুধবার(২৭মে)  সকাল ৯টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউ‌নিয়নের দক্ষিণ কুটিচন্দ্রখানা জেলেপাড়ায় প্রায় ৪০ জন মুসল্লি জামাতে অংশগ্রহন করেন। এতে ইমামতি করেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা চরবড়াইবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মো.আব্দুল মালেক। নামাজ শেষে খুতবা পাঠ এবং দেশ ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

পাশাপাশি একই উপজেলার বড়‌ভিটা ইউ‌নিয়‌নের হা‌জির বাজারসহ ভূরুঙ্গামারী, চিলমারী, রৌমারী ও চর রা‌জিবপুর উপ‌জেলার সাত‌টি গ্রামে সৌ‌দি আর‌বের সঙ্গে মিল রে‌খে ঈদুল আজহার জামাত অনু‌ষ্ঠিত হ‌য়।

জেলা পুলিশ বিভাগ সূত্র জানিয়েছে, নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় এবং পশু কোরবানি করতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও ঈদকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ বিভাগ বিশেষ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর