• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটার এলাকা বদল ও নতুন নিবন্ধনের শেষ সময় ৩১ অক্টোবর ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৫৬ জেলায় আবেদন গ্রহণ শুরু ১ নভেম্বর রাশেদ খাঁনকে ‘পাল্টা জবাব’ দিলেন খালিদুজ্জামানের খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড প্রতিবন্ধীদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগের আশ্বাস বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফসলি জমির মাটি চুরি ও খামার ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও ও থানায় মামলা কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত-৫ মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াল বাংলাদেশ সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী শারদীয় দুর্গোৎসবে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার আহ্বান রাষ্ট্রপতির
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মাদক নির্মূলে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে ভূমিকা রাখতে হবে -রাজারহাটে মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

Views: 0

পিএম সৈকত:

“মাদকের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক নির্মূল করা অত্যন্ত কঠিন কাজ। তারপরও আমাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে এ কাজে ভূমিকা রাখতে হবে।”

কুড়িগ্রামের রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের নিজস্ব কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় রাজারহাট বাজারসংলগ্ন সাবেক রাজমহল সিনেমা হলের পাশে একটি দ্বিতল ভবনে সংগঠনটির নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন।

বক্তব্যে মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন আরও বলেন, “সকল সশস্ত্র বাহিনীর সদস্য আমার বন্ধু, আমার ভাই, আমার পরিবারের সদস্য। আমাদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ রয়েছে। তাই আমাদের মূল উদ্দেশ্য হবে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা।”

তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীদের সর্তক করে বলেন, “আমরা আইন নিজের হাতে তুলে নেব না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের সহযোগিতা করব। সমাজের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজ ও দেশকে ভালো করার জন্য লেখেন। সমাজে খারাপ কিছু থাকলেও সেটি কীভাবে ভালো করা যায়, সে বিষয়ে সাংবাদিকরা লেখনীর মাধ্যমে ভূমিকা রাখেন। আপনারাও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবেন।”

সংগঠনের সভাপতি অনারারি ক্যাপ্টেন মো. শাহাজাহান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কর্পোরেল এসএম কামরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়াঃ অফিসার মোহাম্মদ আব্দুল বাতেন (অব:), সিঃ ওয়াঃ অফিসার মোঃ আব্দুর রহমান (অব:), সার্জেন্ট মোঃ আতাউর রহমান (অব:), সার্জেন্ট মোঃ রেজাউল করিম (অব:), সার্জেন্ট মোঃ সুজাউদ্দৌলা (অব:), সার্জেন্ট মোঃ মাইদুল ইসলাম (অব:), কর্পোরাল মোঃ রফিকুল ইসলাম (অব:) এবং প্রেসক্লাব রাজারহাট ও আলোকিত রাজারহাট’র সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত প্রমূখ।

এসময় সংগঠনের সদস্য, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং সমাজের ইতিবাচক কর্মকা-ে সংগঠনটির ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।


এই বিভাগের আরও খবর