• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মাদরাসায় ককটেল বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

Views: 0

মাদারীপুরে একটি মহিলা মাদরাসায় ককটেল বিস্ফোরণে অন্তত ৫ জন শিক্ষার্থী হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার(১৫আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে। -খবর সংবাদদাতা, মাদারীপুর।

আহতরা হলো– কালকিনি পৌরসভার মিনাজদী এলাকার সেলিম তালুকদারের মেয়ে আবিদা আক্তার (১১), পশ্চিম মিনাজদী এলাকার ছিরাতুল তালুকদারের মেয়ে জান্নাত (১২), গোপালপুর এলাকার রুবেল মাতুব্বরের মেয়ে তাসমিয়া আক্তার (১১), একই এলাকার শাহিন সরদারের মেয়ে মিনহা (১১) ও সরদারের মেয়ে সুলতানা (১১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদরাসায় আসে শিক্ষার্থীরা। মাদরাসায় প্রবেশ করতেই একটি ককটেল বিস্ফোরণ হয়।
এতে আহত হয় মাদরাসার অন্তত ৫ শিক্ষার্থী। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যার জেলা হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মাদরাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, ‘মাদরাসায় হঠাৎ বোমা বিস্ফোরণে আমরা আতঙ্কিত।

কীভাবে ঘটেছে বুঝতে পারছি না।’

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘ঘটনা অনুসন্ধানে পুলিশ, র‌্যাব ও সিআইডিসহ অন্যান্য কর্মকর্তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর ও কালকিনি সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, ‘মাদরাসার মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এটা কেউ নিক্ষেপ করেনি। এটি জর্দার কৌটার মতো, দেখতে অনেকটা টেনিস বলের মতো ছিল।
গতকাল থেকে মাদরাসার সিঁড়ির পাশে পড়েছিল। বাচ্চারা হাতে নিয়ে নড়াচড়াও করেছে। সকালে হঠাৎ বিস্ফোরণ হলে ৫ শিক্ষার্থী আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর