• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
অতিরিক্ত সময়ের দুই গোলে সেমিফাইনালে আর্জেন্টিনা ‘গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো’, রংপুরে জামায়াতের আমীর শফিকুর রহমান জামাই হত্যা মামলায় শ্রীঘরে শ্বশুর-শ্যালিকা টরন্টোর সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২ জন দেশসেরা প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বি আর বিলকিস আজ চিরসবুজ পূর্ণিমার জন্মদিন ৬ মাসে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থীর মৃত্যু জানালো যাত্রী কল্যাণ সমিতি অখণ্ড পাকিস্তান চেয়েছিলেন শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি জানালো বাংলাদেশের স্পিকার বাংলাদেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা: আবহাওয়া অধিদপ্তর দ্বিতীয় হলুদ কার্ড পেল সুইজারল্যান্ডের এমবোলোকে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ বাধ্যতামূলক, অংশ না নিলে কঠোর ব্যবস্থা

প্রধান প্রতিবেদক:
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

মাদরাসা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রশিক্ষণের জন্য মনোনীত শিক্ষক এতে অংশ না নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

সোমবার (৬ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।-খবর তোলপাড়।

এতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময়ে বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) ও সরকারের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এসব প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তালিকা প্রস্তুতপূর্বক প্রশিক্ষণার্থী মনোনয়ন দেওয়া হয়ে থাকে।

এতে আরো বলা হয়, প্রশিক্ষণে যেসব শিক্ষকদের মনোনয়ন দেওয়া হবে, তাদেরকে আবশ্যিকভাবে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট শিক্ষক ও মাদরাসা প্রধানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর