• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটার এলাকা বদল ও নতুন নিবন্ধনের শেষ সময় ৩১ অক্টোবর ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৫৬ জেলায় আবেদন গ্রহণ শুরু ১ নভেম্বর রাশেদ খাঁনকে ‘পাল্টা জবাব’ দিলেন খালিদুজ্জামানের খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড প্রতিবন্ধীদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগের আশ্বাস বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফসলি জমির মাটি চুরি ও খামার ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও ও থানায় মামলা কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত-৫ মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াল বাংলাদেশ সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী শারদীয় দুর্গোৎসবে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার আহ্বান রাষ্ট্রপতির
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মোগলহাট বন্দর পুনরায় চালু ও নদীভাঙন রোধে ৩০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ: —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

Views: 0

পিআইডি, রংপুর:

মোগলহাট ও আশপাশের এলাকা নদীভাঙন থেকে রক্ষায় ধরলা নদীর তীর সংরক্ষণে প্রায় ৩০০ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা মোগলহাট শুল্ক স্টেশন ও বন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (২রা অক্টোবর) বিকালে লালমনিরহাটের মোগলহাট রেল স্টেশন থেকে ধরলা নদীর ঘাট পর্যন্ত সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, মোগলহাট ও আশপাশের ভাঙনকবলিত এলাকা রক্ষায় ধরলা নদীর তীর সংরক্ষণে প্রায় ৩০০ কোটি টাকার একটি স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। দক্ষিণ সীমানা থেকে কুড়িগ্রাম সীমান্ত পর্যন্ত বিস্তৃত এ প্রকল্পের কাজ দ্রুত শুরু করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মোগলহাট শুল্ক স্টেশন ও বন্দর পুনরায় চালুর বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রীকে সঙ্গে নিয়ে শিগগিরই মোগলহাট পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। বন্দরটি পুনরায় সচল করার উদ্যোগ বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।

তিনি মোগলহাটকে অপরাধ, মাদক ও বাল্যবিবাহমুক্ত একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, শিক্ষকদের যথাসময়ে উপস্থিতি এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এরপূর্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী লালমনিরহাটের বিজিবি ক্যান্টিন মোড়ে ভুট্টা চত্বরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।


এই বিভাগের আরও খবর