• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হস্তান্তরের অপেক্ষায় প্রহর গুনছে কুড়িগ্রাম জেলা পরিষদ শিশুপার্ক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার এমপিদের নম্বর হ্যাক করে ৫০ হাজার টাকা দাবি, সংসদে সতর্ক করলেন চিফ হুইপ এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী উলিপুরে ২২৫ কেজি পোনা মাছ অবমুক্ত ও বিতরণ কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর “নিরপরাধ বিডিআর সদস্য চাকরিচ্যুত হননি, পুনর্বহালের সুযোগ নেই” নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার কমিটিতে সভাপতি ফারুক হোসেন, সম্পাদক বেলাল ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছে না তারেক রহমান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমানে জাল জব্দ, আগুনে ধ্বংস

প্রধান প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

Views: 2

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বোতলারপাড়, সোনালুর কুটি নাজিমখান, চাকিরপশার মাইনর স্কুল এলাকা এবং মিলেরপাড় বাজার সংলগ্ন বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ৫০টি চায়না দুয়ারি জাল, রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩০ হাজার টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসব জাল দীর্ঘদিন ধরে ওইসব এলাকায় অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত হচ্ছিল। মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক এবং রাজারহাট থানার পুলিশ সদস্যবৃন্দ।

এছাড়াও উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশগ্রহণ করেন। অভিযান শেষে একই দিন বিকেলে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক বলেন, ‘মৎস্য সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ জাল ব্যবহার ও নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর