• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রংপুরে ৪ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা: জানালো ত্রাণমন্ত্রী

প্রধান প্রতিবেদক:
আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

Views: 1

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রোববার দুপুরে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।-খবর তোলপাড়।

এ সময় মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এরই মধ্যে পুলিশ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এলাকায় মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদক নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে মাদক সেবনের সম্পৃক্ততা আছে। এসব হত্যার ঘটনায় জিরো টলারেন্সে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর