• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
হস্তান্তরের অপেক্ষায় প্রহর গুনছে কুড়িগ্রাম জেলা পরিষদ শিশুপার্ক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার এমপিদের নম্বর হ্যাক করে ৫০ হাজার টাকা দাবি, সংসদে সতর্ক করলেন চিফ হুইপ এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী উলিপুরে ২২৫ কেজি পোনা মাছ অবমুক্ত ও বিতরণ কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর “নিরপরাধ বিডিআর সদস্য চাকরিচ্যুত হননি, পুনর্বহালের সুযোগ নেই” নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার কমিটিতে সভাপতি ফারুক হোসেন, সম্পাদক বেলাল ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছে না তারেক রহমান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ জানালো ইউএনও তানজিলা তাসনিম

প্রধান প্রতিবেদক:
আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

Views: 2

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন প্রেসক্লাব রাজারহাট’র সাংবাদিকরা। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা, জনসাধারণের সমস্যা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় ইউএনও তানজিলা তাসনিম বলেন, “রাজারহাট উপজেলাকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। গণমাধ্যমের মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের সামনে তুলে ধরা সম্ভব। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসনের কাজকে আরও গতিশীল করতে সহায়তা করে।”

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। জনগণের সমস্যা চিহ্নিত করে তা প্রশাসনের নজরে আনা এবং উন্নয়ন কর্মকাণ্ডের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি কোনো অনিয়ম বা অসঙ্গতি থাকলে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে তা সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন।

সাংবাদিকরা রাজারহাটের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, নদীভাঙন, মাদক, বাল্যবিবাহ, জনদুর্ভোগসহ বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উপজেলার সম্ভাবনাময় খাতগুলোতে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে মতামত দেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ও আলোকিত রাজারহাট’র উপদেষ্টা মাওলানা কপিল উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সহসভাপতি আমিনুল ইসলাম (দৈনিক সংগ্রাম), এম আজিজুল হক (আইএনবি ও দৈনিক জনতা), কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম সাজু (প্রতিদিনের সংবাদ), সিনিয়র সদস্য লুৎফর রহমান আঁশু (দ্য মর্নিং অবজারভার) ও মোহাম্মদ আলী মন্ডল এটম (দৈনিক ডেসটিনি)।

সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকরা উপজেলা প্রশাসনের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা এবং রাজারহাটের উন্নয়ন ও জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর