• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের শূন্য রেখায় বাকশূন্য ৯জনের অনিশ্চয়তার জীবন রাজারহাটে বৃক্ষরোপণ করলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ নতুন উদ্যোক্তা উদ্যোগে সাড়া, দেশীয় ছোট মাছ এখন ‘রেডি টু কুক’ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে বড় পরিবর্তন প্রথম স্ত্রীর মর্যাদার দাবীতে যুবকের বাড়িতে অনশনে এইচএসসি পরীক্ষার্থী কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু পতাকা বৈঠকে সমাধান হয়নি, সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানুর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে কবর থেকে লাশ চুরির চেষ্টা

প্রধান প্রতিবেদক:
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

 

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি মৌজা কানিপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থান থেকে একটি লাশ চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এলাকাবাসীর সতর্কতায় লাশটি নিতে ব্যর্থ হয়ে পালিয়ে যায় তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৯ মে) ওই গ্রামের আব্দুস সাত্তারের দ্বিতীয় ছেলে হারুন ঢাকায় আত্মহত্যা করেন। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে এনে শুক্রবার (২২ মে) রাতে দাফন সম্পন্ন করেন।দাফনের প্রায় এক ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে হারুনের এক ভাগিনা কবর দেখতে গিয়ে দেখতে পান, কবরের বাঁশ সরিয়ে কেউ একজন কবর ভাঙার চেষ্টা করছে। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা লাশটি চুরি করার উদ্দেশ্যে কবর খুঁড়ছিল। কেউ কেউ আবার মনে করছেন, অপমৃত্যুর লাশের কাপড় সংগ্রহের জন্যও এমন ঘটনা ঘটতে পারে। বিষয়িিটবিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান তাইজুল ইসলাম নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর