Views: 0

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখার যুব বিভাগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে খন্দকার মাহবুবুর রহমান সভাপতি এবং খোকন পাটোয়ারী সম্পাদক (সেক্রেটারি) হিসেবে মনোনীত হয়েছেন।-খবর সংবাদদাতা, রাজারহাট(কুড়িগ্রাম)।
জানা গেছে, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও যুগোপযোগী করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন আরিফুল ইসলাম, সহ সভাপতি, অফিস সম্পাদক নুর আলম, ক্রীড়া সম্পাদক মাহিন ইসলাম এবং মিডিয়া ও প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ।
সংগঠনটির সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানান, নবগঠিত এই কমিটি এলাকার যুবসমাজকে ইতিবাচক কাজে সংগঠিত করার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে সক্রিয় ভূমিকা পালন করবে।
দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান ও সম্পাদক খোকন পাটোয়ারী এক যৌথ বার্তায় জানান, অর্পিত দায়িত্ব পালনে তারা সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছেন। যুবসমাজকে সামাজিক অবক্ষয় থেকে মুক্ত রেখে একটি আদর্শ ও কল্যাণমুখী সমাজ গঠনে তারা নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।