পিএম সৈকত:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫তম সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঠচক্র, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) ২৫শে বৈশাখ ১৪৩৩ বাংলায় “তরুণের অভিযান” গ্রন্থাগারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থাগারের সভাপতি বিকাশ রায় তরুণ। অনুষ্ঠানে কবিগুরুর বিভিন্ন সৃষ্টিকর্ম থেকে কবিতা আবৃত্তি করা হয় এবং পাঠচক্রের মাধ্যমে তাঁর সাহিত্যকর্ম ও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন তপদ্যুতি গোস্বামী, মোঃ মহসীন আলী, সনজিত রায়, ববিতা রানী বিশ্বাস, শ্রাবণী রায়, বাসুদেব রায় ও মোঃ হাবিব মিয়াসহ স্থানীয় সুধীজন।
এতে গ্রন্থাগারের পাঠকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক
দিপালী রানী রায়
সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত;
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ফার্মগেট ঢাকা(অফিস) ও কলেজ রোড রাজারহাট থেকে প্রকাশিত । যোগাযোগ: বার্তা বিভাগ- ০১৭৩৭-১৬৯৪৬৩, বিজ্ঞাপন ও সম্পাদকীয় বিভাগ-০১৩০৩০৩৩৩৭১, ই-মেইল- নিউজ: dailytolpernews@gmail.com বিজ্ঞাপন: prohalad@gmail.com
Copyright © 2026 dailytolper. All rights reserved.