• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিল্প ও ব্যাবসা খাতে লাইসেন্স প্রক্রিয়া সহজ করছে সরকার —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ধরণীবাড়ী তেলিপাড়া জামে মসজিদে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব দিলো চীন একই প্রশ্নে পরীক্ষা হবে মাদরাসা-কারিগরি ও সাধারণ শিক্ষা বোর্ডে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীর জেল-জরিমানা তিস্তায় তীব্র নদী ভাঙ্গনে ৩০বাড়ি বিলীন, দিশেহারা নদীর তীরবর্তী মানুষ সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত চালু হলো নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

 

সংবাদদাতা, দিনাজপুর :

দিনাজপুরের বোচাগঞ্জে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রহিম ঋষি (৩৫) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী।

রবিবার(৩১মে) সকাল সাড়ে ৭টায় বোচাগঞ্জ উপজেলার আটগাও ইউনিয়নের ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত আটক যুবককে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

আটক রহিম ঋষি পার্বতীপুর উপজেলার মহতপুর গ্রামের মন্টু ঋষির ছেলে।

স্থানীয়রা জানান, বোচাগঞ্জ উপজেলার মালগাও গ্রামে জনি মাস্টারের লিজ নেওয়া একটি লিচুর বাগান পাহারা দিতেন রহিম ঋষি। সকালে শিশুটি লিচুর বাগানে আম কুড়াতে গেলে রহিম তাকে লিচু দেওয়ার কথা বলে বাগানের ভেতরে নিয়ে গিয়ে এক থোকা লিচু দেন। পরে ভুট্টা ক্ষেতে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার করলে আশপাশে লোকজন এসে উদ্ধার করে।

বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, জনি মাস্টারের বাগানের এক পাহারাদার একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে আটক করেন। ঘটনার খবর পেয়ে মোবাইল টিম পাঠানো হলে তারা ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর