আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়সার আলী (৬০) নামে এক কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কয়সার আলী উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ার পাড় গ্রামের তমিজউদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়সার আলী দীর্ঘদিন ধরে মৌসুমি কাঁঠাল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। রোববার সকালে তিনি মধুপুর গ্রামে একটি গাছ থেকে কাঁঠাল পাড়তে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, মারা যাওয়ার বিষয়টি আমিও শুনেছি। তবে অফিসিয়ালি কেউ এখনো বিষয়টি জানায়নি।
প্রধান সম্পাদক
দিপালী রানী রায়
সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত;
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ফার্মগেট ঢাকা(অফিস) ও কলেজ রোড রাজারহাট থেকে প্রকাশিত । যোগাযোগ: বার্তা বিভাগ- ০১৭৩৭-১৬৯৪৬৩, বিজ্ঞাপন ও সম্পাদকীয় বিভাগ-০১৩০৩০৩৩৩৭১, ই-মেইল- নিউজ: dailytolpernews@gmail.com বিজ্ঞাপন: prohalad@gmail.com
Copyright © 2026 dailytolper. All rights reserved.