হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের চিলমারীতে হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে, কবির মিয়া (৪৫) নামে আবাসিক হোটেল মালিককে আটক করেছেন চিলমারী মডেল থানা পুলিশ। গতরাতে (শুক্রবার) ধর্ষণ মামলার আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি উপজেলার রমনা ইউনিয়নে "রমনা ফেরিঘাটের" বাঁধের মোড়ে একটি আবাসিক হোটেলে ঘটেছে বলে জানাগেছে।
মামলার এজাহার সূত্রে জানাযায়, উলিপুর উপজেলার ঘুঘুমারীর চর এলাকার এক দম্পতি বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ফেরার পথে, রমনা ফেরিঘাটে এসে নৌকা না পেয়ে "আনার কলি" আবাসিক হোটেলে অবস্থান নেন। অভিযোগ অনুযায়ী, ওই নারীর স্বামী খাবার কিনতে বাহিরে যায়। তখন হোটেল মালিক তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে স্বামী ফিরে এলে ভুক্তভোগী বিষয়টি তাকে জানান।
পরদিন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছেন। পরে ভুক্তভোগীর স্বামী জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী, তার স্বামী ও শিশু সন্তানকে উদ্ধার করেন। এ ঘটনার পর থানায় মামলা দায়েরের করা হলে, গতরাতে অভিযুক্ত কবির মিয়াকে চিলমারী মডেল থানা পুলিশ আটক করেছেন। এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার বলেন, ধর্ষণ মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট আবাসিক হোটেলটির বৈধ কোন অনুমোদন আছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছেন। তাদের দাবি, হোটেলটি নিয়ে অতীতেও বিভিন্ন অভিযোগ উঠলেও সে গুলো তদন্তের অভাবে চাপায় পড়ে গেছে। বিষয়টির সুষ্ঠু ভাবে তদন্তের জন্য জোড় দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রধান সম্পাদক
দিপালী রানী রায়
সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত;
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ফার্মগেট ঢাকা(অফিস) ও কলেজ রোড রাজারহাট থেকে প্রকাশিত । যোগাযোগ: বার্তা বিভাগ- ০১৭৩৭-১৬৯৪৬৩, বিজ্ঞাপন ও সম্পাদকীয় বিভাগ-০১৩০৩০৩৩৩৭১, ই-মেইল- নিউজ: dailytolpernews@gmail.com বিজ্ঞাপন: prohalad@gmail.com
Copyright © 2026 dailytolper. All rights reserved.