চীনের শানঝি প্রদেশে কয়লা খনিতে বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি এবং চীনের জনগণের প্রতি সমবেদনা জানান।-খবর তোলপাড়।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আহত ও নিখোঁজদের উদ্ধারে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই উদ্ধারকারী দলগুলোর জন্য বাংলাদেশের প্রার্থনা রয়েছে। তিনি বলেন, এই দুর্যোগে বাংলাদেশ চীনের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের চিকিৎসা ও ঘটনার তদন্তে চলমান প্রচেষ্টার প্রশংসা করছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিরা ধৈর্য, সাহস ও মানসিক শক্তি খুঁজে পাবেন এবং দ্রুত এই শোকাবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে চীনের উত্তরাঞ্চলের শানঝি প্রদেশ-এ একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়, দুর্ঘটনার সময় খনিটির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।
প্রধান সম্পাদক
দিপালী রানী রায়
সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত;
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ফার্মগেট ঢাকা(অফিস) ও কলেজ রোড রাজারহাট থেকে প্রকাশিত । যোগাযোগ: বার্তা বিভাগ- ০১৭৩৭-১৬৯৪৬৩, বিজ্ঞাপন ও সম্পাদকীয় বিভাগ-০১৩০৩০৩৩৩৭১, ই-মেইল- নিউজ: dailytolpernews@gmail.com বিজ্ঞাপন: prohalad@gmail.com
Copyright © 2026 dailytolper. All rights reserved.