• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই স্মৃতি জাদুঘর হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাঁশঝাড়ে মিলল ভারতীয় প্যান্ট পিস ও জিরা জুলাই অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটাল দূর্বত্তরা রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের স্মরণে ও গ্রিন নওগাঁ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি বজ্রপাতের ঝুকি কমাতে বজ্রনিরোধক হিসেবে দেড় শতাধিক তাল গাছের চারা রোপণ শহীদ রাজিবের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন রাজারহাট উপজেলা প্রশাসন শিক্ষক কর্তৃক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর থানাহাট বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

জুলাই যোদ্ধাদের স্মরণে ও গ্রিন নওগাঁ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধান প্রতিবেদক:
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

সংবাদদাতা, নওগাঁ :
“জুলাই যোদ্ধা”দের আত্মত্যাগ স্মরণ এবং আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও “গ্রিন নওগাঁ” গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সদর উপজেলার বরুন কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার সকালে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে এই পরিবেশবান্ধব কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ আতাউর রহমান, মোঃ নাহিদ হোসেন, মাহফুজা পারভীন এবং তানজিলা ইয়াসমিন প্রমুখ।

এছাড়াও পরিবেশ উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।অনুষ্ঠানে মাহমুদুন নবী বেলাল বলেন, “জুলাই আন্দোলনে যে বীর যোদ্ধারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মৃতিকে সবুজ করে রাখতেই আমাদের এই উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমাদের এই জেলাকে একটি আদর্শ ‘গ্রিন নওগাঁ’ ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে হবে।

এই তরুণ শহীদ ও যোদ্ধাদের আদর্শ বুকে নিয়ে আমাদের সবুজায়ন কর্মসূচি জেলাজুড়ে অব্যাহত থাকবে। আলোচনা সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com