
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশনে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল এবং একই সময়ে গুণবতী এলাকায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম জংশন স্টেশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক।-খবর তোলপাড়।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস হাসানপুর স্টেশনের আউটার এলাকায় পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে রাত ৮টার দিকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস বিকল্প লাইন ব্যবহার করে চলাচলের সময় হাসানপুর ও গুণবতী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়।
এ ঘটনায় উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকল্প ইঞ্জিন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইঞ্জিন পৌঁছালে রেল যোগাযোগ স্বাভাবিক করার কাজ শুরু হবে বলে জানান তিনি।
এদিকে নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করার পর হাসানপুর স্টেশনের কাছাকাছি এলাকায় ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে আটকা পড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সোনার বাংলা এক্সপ্রেসের বিকল ইঞ্জিন এবং মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন আনার প্রস্তুতি চলছিল। উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে।
প্রধান সম্পাদক
দিপালী রানী রায়
সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত;
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ফার্মগেট ঢাকা(অফিস) ও কলেজ রোড রাজারহাট থেকে প্রকাশিত । যোগাযোগ: বার্তা বিভাগ- ০১৭৩৭-১৬৯৪৬৩, বিজ্ঞাপন ও সম্পাদকীয় বিভাগ-০১৩০৩০৩৩৩৭১, ই-মেইল- নিউজ: dailytolpernews@gmail.com বিজ্ঞাপন: prohalad@gmail.com
Copyright © 2026 dailytolper. All rights reserved.