বিনোদন দুনিয়ায় ঝড় তুলে শেষ হলো জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ইউফোরিয়া’-র শেষ সিজন। এইচবিও ও এইচবিও ম্যাক্স প্ল্যাটফর্ম মিলিয়ে শেষ পর্বটি প্রকাশের মাত্র তিন দিনেই ৮৭ লক্ষ (৮.৭ মিলিয়ন) দর্শক এটি দেখে নিয়েছেন।
বিশ্বব্যাপী দর্শকপ্রিয়তার দিক থেকে এটি সিরিজটির আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। হাইস্কুল পড়ুয়া একদল তরুণের মাদক, মানসিক টানাপোড়েন ও বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত এই সিরিজটি তৈরি ও পরিচালনা করেছেন স্যাম লেভিনসন।-খবর বিনোদন তোলপাড়।
ওয়ার্নার ব্রোস ডিসকভারি জানিয়েছে, এবারের সিজনের প্রথম পর্বটি তিন দিনে দেখেছিলেন ৮৫ লক্ষ দর্শক, যা আগের সিজনের প্রিমিয়ারের তুলনায় ৪৪ শতাংশ বেশি ছিল। গত রবিবার (৩১ মে) রাতে প্রচারিত সিরিজটির চূড়ান্ত পর্ব ‘ইন গড উই ট্রাস্ট’ প্রথম পর্বের চেয়েও ২ শতাংশ বেশি দর্শক টেনেছে।
সব মিলিয়ে চলতি সিজনে ‘ইউফোরিয়া’-র প্রতিটি পর্ব গড়ে ২ কোটি ৫০ লাখ (২৫ মিলিয়ন) মানুষ দেখছেন, যা আগের সিজনের তুলনায় ১৭ শতাংশ বেশি।
সিরিজটির মূল আকর্ষণ ছিল এর অভিনয়শিল্পীরা। জেনডায়া, সিডনি সুইনি, জ্যাকব এলর্ডি ও হান্টার শেফারের মতো তারকাদের অভিনয় দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছে। এবারের সিজনে গল্পটি হাইস্কুলের গণ্ডি পেরিয়ে চরিত্রগুলোর গ্র্যাজুয়েশনের বেশ কয়েক বছর পরের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।
দর্শকসংখ্যার দিক থেকে এইচবিও ম্যাক্স-এর আরেকটি আলোচিত সিরিজ ‘দ্য পিট’-এর সাথে এর দারুণ প্রতিযোগিতা চলছে। এই বছরের শুরুতে ‘দ্য পিট’-এর দ্বিতীয় সিজনের শেষ পর্বটি ৯৭ লক্ষ দর্শক দেখেছিলেন। তবে পার্থক্য হলো, ‘দ্য পিট’-এর হিসাবটি ছিল শুধু যুক্তরাষ্ট্রের দর্শকদের, আর ‘ইউফোরিয়া’-র এই বিশাল দর্শকসংখ্যা হিসাব করা হয়েছে বিশ্বব্যাপী।
প্রধান সম্পাদক
দিপালী রানী রায়
সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত;
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ফার্মগেট ঢাকা(অফিস) ও কলেজ রোড রাজারহাট থেকে প্রকাশিত । যোগাযোগ: বার্তা বিভাগ- ০১৭৩৭-১৬৯৪৬৩, বিজ্ঞাপন ও সম্পাদকীয় বিভাগ-০১৩০৩০৩৩৩৭১, ই-মেইল- নিউজ: dailytolpernews@gmail.com বিজ্ঞাপন: prohalad@gmail.com
Copyright © 2026 dailytolper. All rights reserved.