
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস।
শনিবার (১১ জুলাই) প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। জানা গেছে, আগামী ১৫ জুলাই রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেবেন।-খবর তোলপাড়।
এর আগে বি আর বিলকিস ১২ বার উপজেলা পর্যায়ে, ৮ বার জেলা পর্যায়ে এবং ৪ বার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
তার এ অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা শিক্ষক সমিতি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
প্রতিক্রিয়ায় বি আর বিলকিস বলেন, ‘সবার অনুপ্রেরণা, ভালোবাসা ও সমর্থন আমাকে এ অবস্থানে নিয়ে এসেছে। এজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার মানোন্নয়নে আমার কাজ অব্যাহত থাকবে।’
প্রধান সম্পাদক
দিপালী রানী রায়
সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত;
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ফার্মগেট ঢাকা(অফিস) ও কলেজ রোড রাজারহাট থেকে প্রকাশিত । যোগাযোগ: বার্তা বিভাগ- ০১৭৩৭-১৬৯৪৬৩, বিজ্ঞাপন ও সম্পাদকীয় বিভাগ-০১৩০৩০৩৩৩৭১, ই-মেইল- নিউজ: dailytolpernews@gmail.com বিজ্ঞাপন: prohalad@gmail.com
Copyright © 2026 dailytolper. All rights reserved.