পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর ওমর আলীকে (৫৯) গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে তাকে আটক করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
এর আগে ভুক্তভোগী পুত্রপধূ বুধবার (৩ জুন) দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। ওমর আলী ওই গ্রামের নুহু নবী শেখের ছেলে। -সংবাদদাতা দামুড়হুদা (চুয়াডাঙ্গা) ।
ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০ মে সকাল সাড়ে ৬টার দিকে ভুক্তভোগী তার শিশুসন্তানকে নিতে শ্বশুর ওমর আলীর ঘরে যান। ওই সময় শ্বশুর ওমর আলী তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান ও এর বিচার দাবি করেন। এতে পরিবারের লোকজন গুরুত্ব না দেওয়ায় পরদিন রংপুরে বাবার বাড়ি চলে যান তিনি। পরে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।
এ বিষয়ে শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে গতকালই চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ভিকটিমকে একই দিন গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
প্রধান সম্পাদক
দিপালী রানী রায়
সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত;
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ফার্মগেট ঢাকা(অফিস) ও কলেজ রোড রাজারহাট থেকে প্রকাশিত । যোগাযোগ: বার্তা বিভাগ- ০১৭৩৭-১৬৯৪৬৩, বিজ্ঞাপন ও সম্পাদকীয় বিভাগ-০১৩০৩০৩৩৩৭১, ই-মেইল- নিউজ: dailytolpernews@gmail.com বিজ্ঞাপন: prohalad@gmail.com
Copyright © 2026 dailytolper. All rights reserved.