চিরিরবন্দরে ৮ বছর বয়সি প্রতিবন্ধী শিশু কন্যাকে ধর্ষণ মামলার অভিযুক্ত মোকারম হোসেনকে আটক করেছে র্যাব-১৩ । র্যাব-১৩ দিনাজপুর-১ সিপিসি ক্যাম্পের সদস্যরা।
পার্বতীপুরের ৭ নং মোস্তফাপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের জনৈক আব্দুলআজিজের বাড়িতে আত্মগোপন করেছিল সে । -খবর সংবাদদাতা, চিরিরবন্দর ( দিনাজপুর )।
শনিবার রাত সোয়া ১২টার দিকে র্যাবের গোয়েন্দা জালে আটকা পড়ে। মোকারম হোসেন (৫৫) চিরিরবন্দর ১০ নং পুনটি ইউনিয়নের চকমুসা চেয়ারম্যান পাড়ার মৃত হাছির উদ্দিনের ছেলে বলে জানা গেছে ।
র্যাব এর মিডিয়া উইং প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিবন্ধী শিশু সন্তানকে দাদির কাছে রেখে পিতা-মাতা ঢাকায় পোশাক শ্রমিকের কাজ চলে গিয়েছিল। দাদির সঙ্গে থাকতো সে। গত ১০ই মে শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে বাড়ী পিছনে বাঁশ ঝাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত মোকারম হোসেন। প্রচন্ড ব্যাথা নিয়ে শারীরিকভাবে অসুস্থ অবস্থায় শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ীতে ফিরে ঘটনা জানায়। এ ব্যাপারে চাচা রাব্বিল আলামিন (২১) বাদী হয়ে ওই দিনই নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধন ২০২৫) এর ৯(১) ধারায় ধর্ষণ মামলা দায়ের করেন।
প্রধান সম্পাদক
দিপালী রানী রায়
সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত;
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ফার্মগেট ঢাকা(অফিস) ও কলেজ রোড রাজারহাট থেকে প্রকাশিত । যোগাযোগ: বার্তা বিভাগ- ০১৭৩৭-১৬৯৪৬৩, বিজ্ঞাপন ও সম্পাদকীয় বিভাগ-০১৩০৩০৩৩৩৭১, ই-মেইল- নিউজ: dailytolpernews@gmail.com বিজ্ঞাপন: prohalad@gmail.com
Copyright © 2026 dailytolper. All rights reserved.