হুমায়ুন কবির সূর্য:
কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ক্রিকেট ম্যাচে ১৯ রানে চিলমারি উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতিকে পরাজিত করে বিজয়ী হয়েছে কুড়িগ্রাম সদর উপজেলা।
সোমবার সকালে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
উক্ত খেলায় কুড়িগ্রাম শিক্ষক সমিতির সভাপতি সায়েম আনছারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। অনুষ্ঠানে সমিতির সদস্য সচিব আব্দুল মুমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সদর সমিতির সভাপতি আরিফুর রহমান রুবেল, চিলমারীর সভাপতি এখতাখার উদ্দিন রাখি প্রমুখ ।
খেলায় টসে জিতে কুড়িগ্রাম সদর উপজেলা ব্যাটিং-এ নেমে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে কুড়িগ্রাম ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঈদুল ইসলাম মিঠু সর্বোচ্চ ৩৪রান সংগ্রহ করে। জবাবে চিলমারী উপজেলা ১৩৭রানে গুটিয়ে যায়। খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হন কুড়িগ্রাম সদর উপজেলার পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক তাজমুল ইসলাম।
অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষক খেলাটি উপভোগ করেন।
প্রধান সম্পাদক
দিপালী রানী রায়
সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত;
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ফার্মগেট ঢাকা(অফিস) ও কলেজ রোড রাজারহাট থেকে প্রকাশিত । যোগাযোগ: বার্তা বিভাগ- ০১৭৩৭-১৬৯৪৬৩, বিজ্ঞাপন ও সম্পাদকীয় বিভাগ-০১৩০৩০৩৩৩৭১, ই-মেইল- নিউজ: dailytolpernews@gmail.com বিজ্ঞাপন: prohalad@gmail.com
Copyright © 2026 dailytolper. All rights reserved.