
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকা ও কুড়িগ্রামগামী বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গত সোমবার রাতে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড়ে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি আহত হলে উত্তেজিত জনতা ঢাকাগামী স্বাধীন পরিবহন নামের একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় কুড়িগ্রাম ও উত্তর ধরলা বাস মালিক সমিতি ভূরুঙ্গামারীর সাথে সকল ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়। এতে ঢাকাগামী যাত্রীদের কুড়িগ্রাম জেলা সদরে গিয়ে বাসে উঠতে হচ্ছে। -খবর সংবাদদাতা, কুড়িগ্রাম।
কুড়িগ্রামগামী যাত্রীদেরও অটোরিক্সায় কুড়িগ্রাম যেতে হচ্ছে। অপরদিকে বাসে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নূরে আলম সিদ্দিকী মুকুট বাদি হয়ে নাম সম্বলিত ১৪ জনসহ আরও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করে করে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেছেন। ভোগান্তির শিকার মাহাদী ইমাম, মাহজুবাহ হক ও আলেফ উদ্দিন জানান, আমরা ঢাকা যাওয়ার জন্য নাইট কোচের টিকিট সংগ্রহ করেছি। কাউন্টার থেকে জানানো হয়েছে বাস ভূরুঙ্গামারীতে আসবে না।
কুড়িগ্রাম গিয়ে বাসে উঠতে হবে। ব্যাগ-বস্তা ও মালামাল নিয়ে ৪০ কি.মি পাড়ি দিয়ে কিভাবে কুড়িগ্রাম যাবো চিন্তায় রয়েছি। এতে একদিকে সময় নষ্ট হচ্ছে, অপর দিকে অর্থ ও বাড়তি শ্রম ব্যয় হচ্ছে।কুড়িগ্রাম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন জানান, আমাদের বাস ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে বাস চলাচল বন্ধ রেখেছি। অভিযুক্ত আসামীদের গ্রেপ্তার এবং প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক ও বাসের নিরাপত্তা পেলে বাস চালু করা সম্ভব হবে। তিনি এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, বাস পোড়ানোর ঘটনায় মামলা দায়ের হয়েছে। দুর্ঘটনায় আহত ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাস চালুর ব্যাপারে কুড়িগ্রাম মালিক সমিতির সাথে যোাগাযোগ অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান, বিষয়টি নিয়ে উত্তর ধরলা মটর মালিক সমিতির সম্পাদক স্বপন কুমার সাহার সাথে কথা হয়েছে। তিনি বিকালে বসবেন বলে জানিয়েছেন।
প্রধান সম্পাদক
দিপালী রানী রায়
সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত;
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ফার্মগেট ঢাকা(অফিস) ও কলেজ রোড রাজারহাট থেকে প্রকাশিত । যোগাযোগ: বার্তা বিভাগ- ০১৭৩৭-১৬৯৪৬৩, বিজ্ঞাপন ও সম্পাদকীয় বিভাগ-০১৩০৩০৩৩৩৭১, ই-মেইল- নিউজ: dailytolpernews@gmail.com বিজ্ঞাপন: prohalad@gmail.com
Copyright © 2026 dailytolper. All rights reserved.