স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে রংপুরে বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩মে) নগরীর সেনপাড়াস্থ সমাজকল্যাণ বিদ্যাবিথী স্কুল অ্যান্ড কলেজের হলরুমে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ, রংপুর বিভাগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের বিভাগীয় সভাপতি অধ্যক্ষ আফতাবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া।-খবর বিজ্ঞপ্তি।
সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ প্রফুল্ল কুমার রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান এবং সমন্বয়ক সুপার ফরহাদ হোসেন বাবুলসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার সভাপতি ও সম্পাদকবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। তারা অবিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি জানান।
সভায় আগামী ৭ জুন থেকে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতির আহ্বান জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৬ জুনের মধ্যে সরকার যদি স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা না দেয়, তবে ৭ জুন থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হওয়া লাগাতার অবস্থান কর্মসূচিতে দেশের সকল নন-এমপিও শিক্ষক-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে।
সমাবেশে কর্মসূচি সফল করতে সারাদেশের নন-এমপিও শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
প্রধান সম্পাদক
দিপালী রানী রায়
সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত;
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ফার্মগেট ঢাকা(অফিস) ও কলেজ রোড রাজারহাট থেকে প্রকাশিত । যোগাযোগ: বার্তা বিভাগ- ০১৭৩৭-১৬৯৪৬৩, বিজ্ঞাপন ও সম্পাদকীয় বিভাগ-০১৩০৩০৩৩৩৭১, ই-মেইল- নিউজ: dailytolpernews@gmail.com বিজ্ঞাপন: prohalad@gmail.com
Copyright © 2026 dailytolper. All rights reserved.