পিএম সৈকত:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংগারডাবরী হাটে বিক্রি করতে নিয়ে আসা প্রায় ১ মন পচা ও অর্ধগলিত মহিষের মাংস জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাংসগুলো মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ৩৮কেজি মহিষের মাংস জব্দ করেন। এ সময় সন্দেহজনক অবস্থায় থাকা মহিষের মাংস পরীক্ষা করে তা পঁচা ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে নিশ্চিত হন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা যায়, কসাই আবুল কালাম (৫০) প্রায় ২০ দিন আগের অবিক্রীত মহিষের মাংস দীর্ঘদিন সংরক্ষণ করেন। বৃহস্পতিবার(২১মে) সিংগারডাবরী হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। অভিযানের সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কসাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ফৌজদারি কার্যবিধি (সিআরপি) ১৮৯৮-এর ৫২১(২) ধারা অনুযায়ী মাংসগুলো জব্দ করা হয়। ওই দিন রাজারহাট থানা পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জব্দকৃত পঁচা মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেনারি সার্জন ডা. রুজিনা আক্তার ও স্যানিটারি ইন্সপেক্টর আ. লতিফ।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক
দিপালী রানী রায়
সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত;
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ফার্মগেট ঢাকা(অফিস) ও কলেজ রোড রাজারহাট থেকে প্রকাশিত । যোগাযোগ: বার্তা বিভাগ- ০১৭৩৭-১৬৯৪৬৩, বিজ্ঞাপন ও সম্পাদকীয় বিভাগ-০১৩০৩০৩৩৩৭১, ই-মেইল- নিউজ: dailytolpernews@gmail.com বিজ্ঞাপন: prohalad@gmail.com
Copyright © 2026 dailytolper. All rights reserved.