আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টার ঘটনায় পাঁচ দিন পর একই পরিবারের ৪ সদস্যকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে বিজিবি।
তবে এখনো শূন্যরেখায় আটকে রয়েছে আরও ৫ জন।
বুধবার (১৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর মানবিক বিবেচনায় বেলাল হোসেন, তার স্ত্রী সুমি আক্তার এবং তাদের দুই শিশুকে শূন্যরেখা থেকে সরিয়ে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়দের জানায়, অপর ৫ জন এখনো রোদ-বৃষ্টির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। উদ্ধার হওয়া পরিবারটিকে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে সীমান্তে আটকে থাকা ৫ জনের নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
এর আগে, গত রোববার(১৪জুন) ভোরে ভারতের আসাম সীমান্ত দিয়ে ৯ জন বাংলাভাষীকে পুশ-ইনের চেষ্টা করলে বিজিবির বাধায় তারা শূন্যরেখায় আটকে পড়েন।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি সমাধানের জন্য উচ্চ পর্যায়ের আলোচনা চলছে।
প্রধান সম্পাদক
দিপালী রানী রায়
সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত;
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ফার্মগেট ঢাকা(অফিস) ও কলেজ রোড রাজারহাট থেকে প্রকাশিত । যোগাযোগ: বার্তা বিভাগ- ০১৭৩৭-১৬৯৪৬৩, বিজ্ঞাপন ও সম্পাদকীয় বিভাগ-০১৩০৩০৩৩৩৭১, ই-মেইল- নিউজ: dailytolpernews@gmail.com বিজ্ঞাপন: prohalad@gmail.com
Copyright © 2026 dailytolper. All rights reserved.