ঈদুল আজহার নামাজ শেষে রাজধানীর জাতীয় ঈদগাহে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় নিরাপত্তা প্রোটোকলের গণ্ডি পেরিয়ে তিনি মুসল্লিদের কাছে যান, হাত মেলান এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
নামাজ শেষে ঈদগাহ প্রাঙ্গণ ছাড়ার আগে তারেক রহমান উপস্থিত মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা জানান। এসময় অনেককে তার সঙ্গে হাত মেলাতে ও কুশল বিনিময় করতে দেখা যায়। আকস্মিক এ মুহূর্তে ঈদগাহে থাকা মুসল্লিদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়।-খবর তোলপাড়।
কয়েক মিনিট ধরে তিনি উপস্থিত মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও।
প্রধান জামাতে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকায় মুসলিম দেশের কূটনীতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করেন।
প্রধান সম্পাদক
দিপালী রানী রায়
সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত;
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ফার্মগেট ঢাকা(অফিস) ও কলেজ রোড রাজারহাট থেকে প্রকাশিত । যোগাযোগ: বার্তা বিভাগ- ০১৭৩৭-১৬৯৪৬৩, বিজ্ঞাপন ও সম্পাদকীয় বিভাগ-০১৩০৩০৩৩৩৭১, ই-মেইল- নিউজ: dailytolpernews@gmail.com বিজ্ঞাপন: prohalad@gmail.com
Copyright © 2026 dailytolper. All rights reserved.