পিআইবি, রংপুর:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু নয় দিনের সফরে রবিবার(২৪মে) লালমনিরহাটে আসছেন।
সফরসূচি অনুযায়ী, মন্ত্রী সোমবার(২৫ মে) সকাল ১১ টায় লালমনিরহাটের রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এক টাকায় ঈদ বাজার কার্যক্রমে যোগদান করবেন। এরপর বিকাল ৩ টায় লালমনিরহাট পৌরসভার বিডিআরহাটের ৪ নং ওয়ার্ডে জেলার আধুনিক কসাইখানার উদ্বোধন করবেন।
একই দিন বিকাল ৪ টায় মন্ত্রী লালমনিরহাট রেডক্রিসেন্ট সোসাইটির নতুন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিকাল ০৪:৩০ মিনিটে লালমনিরহাটের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে পৌরসভার আন্ত: ৩নং ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট, ২০২৬ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিতি থাকবেন।
২৬শে মে (মঙ্গলবার) দুপুর ১২ টায় মন্ত্রী শ্রী শ্রী গৌরীশংকর গোশালা সোসাইটির সম্মেলনে যোগদান করবেন। একই দিনে তিনি বিকাল ৪ টায় শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় হলরুমে নকশি কাঁথা বুনন উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। ২৭শে মে (বুধবার) সন্ধ্যা ৭ টায় জেলা পরিষদের অডিটোরিয়ামে অভিযান সংঘের সাধারণ সভায় যোগদান করবেন তিনি।
২৯শে মে (শুক্রবার) মন্ত্রী সকাল ১১ টায় বেগম কামরুননেছা ডিগ্রী কলেজের পূণর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়াও সন্ধ্যা ৬ টায় কালেক্টরেট মাঠে সকল স্তরের জনগনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
৩০শে মে (শনিবার) সকাল ১১ টায় মিশন রোডের হামার বাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনাসভায় অংশগ্রহণ করবেন। পরে শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে তিনি দুপুর ১২:৩০ মিনিটে লালমনিরহাট চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ে (মিশন স্কুল) দুঃস্থ, গরিব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করবেন।
৩১শে মে (রবিবার) সকাল ১০ টায় এম.টি হোসেন ইনস্টিটিউট মাঠে আলোকিত লালমনিরহাটের র্যালিতে অংশগ্রহণ করবেন। পরে দুপুর ১২ টায় তিনি মিশন মাঠে আলোকিত লালমনিরহাট বিষয়ক মতবিনিময় সভায় যোগদান করবেন।
১লা জুন (সোমবার) বিকাল ৩ টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করবেন।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) সেলিম আহমদ স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।
প্রধান সম্পাদক
দিপালী রানী রায়
সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত;
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ফার্মগেট ঢাকা(অফিস) ও কলেজ রোড রাজারহাট থেকে প্রকাশিত । যোগাযোগ: বার্তা বিভাগ- ০১৭৩৭-১৬৯৪৬৩, বিজ্ঞাপন ও সম্পাদকীয় বিভাগ-০১৩০৩০৩৩৩৭১, ই-মেইল- নিউজ: dailytolpernews@gmail.com বিজ্ঞাপন: prohalad@gmail.com
Copyright © 2026 dailytolper. All rights reserved.