• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে নাককাটি হাট আদর্শ কলেজ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন ড. আতিক মোজাহিদ এমপি

প্রধান প্রতিবেদক:
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

 

পিএম সৈকত:

সোমবার (১৮ মে) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাককাটি হাট আদর্শ কলেজ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।

উদ্বোধন শেষে কলেজ প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ শিক্ষার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা আ.ন.ম সোলায়মান এবং প্রভাষক মোজাম্মেলুল হক।

সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর