• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বাংলাদেশে চব্বিশ ঘন্টায় হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, দুই মাসে প্রাণ গেল ৫২৮ জনের

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

 

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ শিশু। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫২৮ জনে।-খবর তোলপাড়।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার (২৪ মে) প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহে দুইজন এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৪২ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬২২ শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে সারা দেশে মোট ৬৩ হাজার ৮১৩ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৫০ হাজার ৫৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৬ হাজার ২১৪ শিশু।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২০৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও উপসর্গে ২২৪ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ১৭৬ শিশু।

চিকিৎসকেরা বলছেন, সময়মতো টিকা না নেওয়া এবং দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। শিশুদের মধ্যে জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি কিংবা চোখ লাল হওয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর