নদীর কান্না
আব্দুল ওয়াদুদ
পদ্মা মেঘনা যমুনা সুরমা –
আরো ছোটো বড় শত নদী,
জালের মত জড়িয়ে আছে এ দেশে।
কবির কবিতায় তের শত নদীর –
কথা লেখা থাকলেও,
খুঁজে পাওয়া যাচ্ছে না সারাদেশে।
নদীখেকোড়া গিলতে গিলতে,
মানচিত্র থেকে মুছে ফেলছে,
কত ছোট নদী -নালার নাম।
হারিয়ে যাচ্ছে জলজ প্রাণীর,
শেষ ঠিকানাটুকুর নিশানা,
যার হবে ভয়াবহ পরিনাম।
যত্র তত্র ময়লা আবর্জনা ফেলে,
নদীকে পরিনত করছে,
আবর্জনার কঠিন ভাগাড়ে।
নদীর পানি দূষিত হয়ে,
সহসা দুর্গন্ধ ছড়িয়ে দিচ্ছে,
গ্রাম,গন্ঞ্জ,নগরে।
অসাধু শিল্পপতিরা ক্ষমতার জোড়ে,
শিল্প কারখানা গড়ে তুলে,
নদীকে করেছে সরু।
পানি প্রবাহে বিধ্ন ঘটে,
ক্রমেই হারিয়ে যাচ্ছে,
দু’ধারের শত শত তরু।
আর কত নির্যাতন করে,
গলা টিপে কেড়ে নিবে,
শত নদীর প্রাণ?
কবে ফিরে পাবে নদী তার,
নব যৌবনের দিনগুলো,
চলবে নতুন নতুন যান?
এখনই সময় জাগো হে,
নদীপ্রেমী,পরিবেশবাদী,
যত আছে সংঘ,
গুড়িয়ে দাও যত অবৈধ
স্থাপনা, বেড়ীবাঁধ আর,
তাদের আড্ডাখানার দূর্গ।
নদী ফিরে পাক তার গতি,
রক্ষা পাক পরিবেশের অধোগতি।









Chief Editor-Dipali Rani Roy