• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

৬৪ জেলায় সরকারি খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আবেদন এইচএসসি পাসেই দৈনিক ভাতা ২০০ টাকা,

প্রধান প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

Views: 5

এইচএসসি উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। এ লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর ২৩ আগস্ট ২০২৬ দেশের ৬৪ জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের নিকট আবেদনপত্র আহ্বান করেছে। আবেদন করতে হবে অনলাইনে। তিন মাসের এ প্রশিক্ষণ পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড প্রতিষ্ঠান। প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।-খবর তোলপাড়। 

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এই ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ পরিচালনা করছে। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ৩ মাস চলবে এ প্রশিক্ষণ।

সুযোগ-সুবিধা—

*প্রশিক্ষণার্থীদের দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা দেওয়া হবে;

*প্রশিক্ষণ চলাকালীন দৈনিক সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকালের নাশতা প্রদান করা হবে;

*প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেওয়া হবে;

প্রশিক্ষণের বিবরণ—

প্রশিক্ষণের সময়: ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

প্রশিক্ষণের মেয়াদ: তিন মাস, প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাস।

প্রশিক্ষণের সময়: মোট ৬০০ ঘণ্টা ক্লাস।

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: মার্কেটিং সুপারভাইজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ও ভর্তি-বিষয়ক গুরুত্বপূর্ণ তারিখ—

*অনলাইনে আবেদনের শেষ সময়: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;

*লিখিত পরীক্ষা: আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬;

*মৌখিক পরীক্ষা: আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ (লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে);

*চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ (এসএমএসের মাধ্যমে প্রার্থীকে জানানো হবে)

বিশেষ নির্দেশনা—

সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে;

*বৈধ আবেদনকারীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে;

*এসএমএসে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী দরকারি কাগজপত্র সঙ্গে আনতে হবে;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর