• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

প্রধান প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

Views: 1

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাটে ব্যাটারিচালিত অটোরিকসার চার্জ থেকে বৈদ্যতিক তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রব্বানী (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি একজন অটোরিকসা চালক। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারি খামার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ রব্বানী ওই গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রব্বানী তার ব্যাটারিচালিত অটো চার্জ থেকে খুলতে যান। এ সময় অসাবধানতাবশত: বিদ্যুতের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর