• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সাংবাদিকদের প্রতি নুসরাত ফারিয়ার সতর্কবার্তা

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

Views: 3

চলচ্চিত্রের শুটিং স্পটে সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তাঁর মতে, কোনো প্রযোজক, পরিচালক কিংবা প্রোডাকশন হাউস সাংবাদিকদের শুটিং স্পটে ডাকলে সেখানে যাওয়ার আগে জেনে নেওয়া উচিত, ঠিক কী কারণে তাঁদের আমন্ত্রণ জানানো হচ্ছে।-বিনোদন তোলপাড়।

শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা লিখেছেন নুসরাত ফারিয়া। সেখানে তিনি বলেন, অনেক সময় কোনো শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার কথা বলে সাংবাদিকদের শুটিং স্পটে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু সেখানে যাওয়ার আগে সংশ্লিষ্ট শিল্পী এ বিষয়ে অবগত কি না এবং সাক্ষাৎকার দিতে সম্মতি দিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।

নুসরাত ফারিয়া আরও উল্লেখ করেন, সাংবাদিকদের ক্যামেরা, বুম ও পেশাগত পরিচয় ব্যবহার করে কেউ কেউ নিজেদের প্রচার ও জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করতে পারেন। তাই শুধু আমন্ত্রণের ওপর নির্ভর না করে এর পেছনের উদ্দেশ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন তিনি।

শুটিং চলাকালে একজন শিল্পী তাঁর নির্ধারিত কাজের প্রতি দায়বদ্ধ থাকেন উল্লেখ করে অভিনেত্রী বলেন, সিনেমা কিংবা অন্য কোনো প্রজেক্টের শুটিংয়ের বাইরে সাক্ষাৎকার দেওয়া আলাদা বিষয়। এ জন্য সংশ্লিষ্ট শিল্পীর সম্মতি ও প্রস্তুতি থাকা প্রয়োজন।

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, কোনো একটি পক্ষের বক্তব্য শুনেই পুরো ঘটনাকে সত্য বলে ধরে নেওয়া উচিত নয়। কোনো ঘটনার আড়ালে ভিন্ন বাস্তবতা থাকতে পারে। তাই যা দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে, তার পাশাপাশি পর্দার আড়ালের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া জরুরি।

স্ট্যাটাসের শেষাংশে সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে অভিনেত্রী প্রতিহিংসাপরায়ণ মনোভাব থেকে দূরে থাকারও আহ্বান জানান। নুসরাত ফারিয়ার এই বক্তব্যে শুটিং স্পটে সাংবাদিকদের আমন্ত্রণ, শিল্পীদের সাক্ষাৎকারের সম্মতি এবং সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তথ্য যাচাইয়ের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর