• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

Views: 0

পিএম সৈকত: 

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, সফল খামারি রতন কুমার মন্ডল ও আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ বিভাগের স্বেচ্ছাসেবক সাধন কুমার সরকার। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের খামারি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের দক্ষতা বৃদ্ধি, নিয়মিত প্রশিক্ষণ এবং প্রাণিজ পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার এবং খামারিদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।


এই বিভাগের আরও খবর